https://www.a1news24.com
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৭

লালমনিরহাটে এসএসসি শিক্ষার্থীদের নিয়ে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকায় তা পুশিয়ে নিতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন। চলতি বছরের ২০২৫ সালের এসএসসি শিক্ষার্থীদের নিয়ে বিশেষ মডেল টেস্ট পরীক্ষা আয়োজন করেন। এই পরিক্ষায় শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার সাথে অংশ গ্রহণ করেছে। এই পরিক্ষায় পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেড নিয়োগ করেছেন উপজেলা প্রশাসন। এসএসসি পরীক্ষার আদলে শুরু হয়েছে এই মডেল টেস্ট।

সোমবার ( ২৪ মার্চ) সকাল ১০ টায় উপজেলাে বড়কাতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিশেষ মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়। আগামী বৃহস্পতিবার (২৭শে মার্চ) সকালে শাহ গরীবুল্লাহ মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় ৮টি বিষয়ের উপর মডেল টেস্ট পরিক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ে ৩০ নম্বরের পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে,হাতীবান্ধক উপজেলায় ২০২৫ সালের এসএসসি শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে বিশেষ মডেল টেস্ট পরীক্ষা। এতে পত্র উপজেলার১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।এই প্রথম হাতীবান্ধা উপজেলার দুইটি কেন্দ্রে বড়খাতা উচ্চ বিদ্যালয় এবং শাহ্ গরীবুল্লাহ মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ৩০০ জন শিক্ষার্থীদের এই মডেল টেস্টে অংশগ্রহন করবেন।

এই মডেল টেস্টে সেরা ২০ জন কে নির্বাচিত করে পুরস্কৃত করা হবে। পাশাপাশি এবার এসএস সি পরিক্ষায় যারা ভালো রেজাল্ট করবে তাদের কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হবে।

শিক্ষার্থী মরিয়ম বলেন, এই মডেল টেস্ট পরিক্ষার কথা শুনে আমাদের মাঝে আনন্দ উদ্দীপনা শুরু হয়েছে। এর আগে আমরা কখনো বোর্ড পরিক্ষা দেই নাই, পরিবেশ বুঝিনাই। বোর্ড প্রশ্নের যে কোয়ালিটি সেটি বুঝতে পেরেছি। এই পরিক্ষায় আমাদের ভয়ভীতি কেটে গেছে।

বড়খাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল বারি বলেন,এই মডেল টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি, শিক্ষার পাঠ উন্নতি, তাদের পাবলিক পরিক্ষার ভয়ভীতি দুর করার জন্য এই উদ্যোগটি নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম মিঞা বলেন, মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই,সেই লক্ষ্যে আমরা প্রত্যেকটি স্কুলে বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের বক্তব্য ছিলো এ বছর ২৪ এর জুলাই গনঅভ্যুত্থানে আন্দোলন পরবর্তী সময়ে আমাদের ক্লাস পরিক্ষার ঘাটতি ছিলো। সেই ঘাটতি পুরণের জন্য, এবং এস এস সি পরিক্ষার জন্য পুরোপুরি প্রস্তুতি জন্য আমরা এই মডেল টেস্ট পরিক্ষাটির আয়োজন করেছি।

তিনি আরও বলেন, পৃথিবীতে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট হচ্ছে শিক্ষা। শিক্ষা ক্ষেত্রে ১ টাকা ইনভেস্ট করলে ৪ টাকা রিটার্ন আসে। আমরা চাচ্ছি, শিক্ষা ক্ষেত্রে শ্রম, মেধা, এবং অর্থ ব্যয় করতে চাই। আগামীতে এস এস সি পরিক্ষা যেভাবে হবে, সেই পরিবেশে আমরা মডেল টেস্ট পরিক্ষার আয়োজন করেছি।এটি চালু থাকলে আগামী কয়েক বছরের মধ্যে হাতীবান্ধায় শিক্ষার্থীদের জাগরণ দেখতে পাবো।

আরো..