https://www.a1news24.com
৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪১

রুস্তমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ

দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের রুস্তমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে ও এলাকার ইউকে প্রবাসীদের সহায়তায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রায় দুইশত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (০১ মার্চ) স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গ্রামের বিশিষ্ট মুরব্বি তোতা মিয়ার সভাপতিত্বে ও নুরমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ সানওয়ার আলী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুস্তমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উপদেষ্টা হাজী কুরফান উল্লাহ ও সহ অর্থ সম্পাদক মোস্তাক আহমদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি আহমদুল ইসলাম চৌধুরী, তোতা মিয়া, আওলাদ মিয়া, সামির আহমেদ, আব্দুল মোসব্বীর, রেজওয়ান আহমদ, জসিম আহমদ, আব্দুল মুত্তাকিম চৌধুরী মাসুম, ফখরুল ইসলাম, ইউপি সদস্য মোজাম্মিল আহমদ, শাহিন আহমদ, ডালিম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ডা. আলমগীর চৌধুরী।

শেষে অতিথিবৃন্দ প্রত্যেক পরিবারকে চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু, ছোলা, লবণ, খেজুর সহ সাড়ে তেতাল্লিশ কেজি করে প্রায় দুইশ’ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠান আয়োজনে বিশেষ ভুমিকা রাখেন রুস্তমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র কোষাধ্যক্ষ আফজল হোসেন।

আরো..