https://www.a1news24.com
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৩

রাষ্ট্র কাঠামো সংস্কারে কুড়িগ্রামে মহিলা দলের লিফট বিতরণ

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন চিলমারী উপজেলা বিএপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার।

শনিবার ৯ আগষ্ট’২৫ বিকেল সাড়ে ৫টায় উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের ভেলুর মোড় বাজারে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়ে সকল ব্যবসায়ী, পথচারী ও উটান বৈঠকের মাধ্যমে লিফলেট বিতরণ করেন তিনি। পরে সন্ধ্যা ৬টায় অষ্টমীর চর ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন এর সভাপতিত্বে ও উপজেলা বিএপির যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় চিলমারী উপজেলা মহিলা দল কতৃক আয়োজিত লিফলেট বিতরণ ও আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে অব্দুল বারী সরকার বলেন, বিএনপি একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। এসময় উপজেলা মহিলা দলের সাধারণ সম্পদক জিয়ারা খাতুন রোজী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের একত্রিশ দফার উপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছা-সেবক দলের আহবায়ক মোতালেব হোসেন, কৃষক দলের সাবেক সহ-সভাপতি আমির হোসেন, মহিলা দলের কোষাধক্ষ্য শাহনাজ সুলতানা,মহিলা নেত্রি আনজুমা বেগম প্রমুখ।

আরো..