https://www.a1news24.com
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৩

রাজারহাট ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

এমএ মন্ডল এটম, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজারহাটে ৩দিন ব্যাপী ভূমি মেলা-২৫ শুরু হয়েছে। রোববার(২৫ মে) সকাল ১১টায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের নেতৃত্বে উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভূমি অফিসের হল রুমে এক আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। এসময় ডিজিটাল পদ্ধতিতে জমির খাজনা-খারিজসহ ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ আশাদুল হক। এছাড়া জমির বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, আনিছুর রহমান লিটন, মোবাশ্বের আলম লিটন প্রমূখ।

আরো..