রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ২৬,কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করেন। এসময় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান, সহকারী কমিশনার ভূমি, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. গোলাম রসূল রাখি, রাজারহাট থানার ওসি আব্দুল ওয়াদুদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ রনিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নবাগত সংসদ সদস্য রাজারহাটের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সাংবাদিকসহ সকলের সাথে মতবিনিময় করেন।
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ভোর ৫:৪৫