এমএ মন্ডল এটম, রাজারহাট – কুড়িগ্রাম জেলার রাজারহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। “মান সম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১০ মে) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস রাজারহাটের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিশু শিক্ষার্থীদের হাতের লেখা ও অঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে এক আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরীফ আহম্মেদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের পরিচালক বিকাশ চন্দ্র সরকার, বাংলাদেশ জামায়েত ইসলামের উপজেলা আমীর মোঃ কফিল উদ্দিন, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, কবি সাহিত্যিক ও সাংবাদিক সরকার অরুণ যদু, প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন ও আতাউর রহমান পাখি প্রমূখ। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক-গ্রুপে প্রথম স্থান অধিকারী রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাহমিন ত্বহা সুবহা, দ্বিতীয় স্থান অধিকারী সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহদিয়াত মাশরুবা জান্নাত সিনতা ও তৃতীয় স্থান অধিকারী রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুশরাত জাহান এবং খ-গ্রুপে প্রথম স্থান অধিকারী রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শিক্ষার্থী আজমাইন আওসাফ, দ্বিতীয় স্থান অধিকারী সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উক্তি রায় ও তৃতীয় স্থান অধিকারী দেবিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রেয়াণ কুমার রায়ের মাঝে পুরষ্কার বিতরণ করেণ অতিথিবৃন্দ।
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, বিকাল ৫:১৯