জাহিনুর ইসলাম বিরামপুর দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের নবাবগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার কুশদহ ইউনিয়নের আজীবর পাড়া থেকে বিপ্লব মিয়া (২৬) নামে এক যুবকের বসতবাড়ি থেকে চাইনিজ পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তাকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন।আটককৃত বিপ্লব মিয়া উপজেলার কুশদহ ইউনিয়নের আজীবর পাড়ার মো.আহাদ আলীর ছেলে।
যোথ বাহিনীর অভিযান পরিচালনা করেন, অধিনায়ক ৭ হর্স লেঃ কর্নেল মশিহ উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন রায়হান-উল-হাসান, মধ্যপাড়া সেনা ক্যাম্প কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান ও থানা পুলিশের ১টি টিম।
পুলিশ জানা যায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারেন উপজেলার আজীবর পাড়ায় বিপ্লব মিয়ার বাড়িতে অবৈধ অস্ত্র মাদক রয়েছে। এমন সংবাদ পেয়ে যৌথ বাহিনীর একটি দল ওই যুবকের বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় ওই যুবক যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা যুবকে ধাওয়া করে আটক করে। দেশীয় তৈরি ১টি হাসুয়া, ১টি চাপাতি, ১টি চাইনিজ চাকু উদ্ধারপূর্বক ব্যাপক জিজ্ঞসাবাদে তার দেখানো মতে, উপজেলার কুশদহ ইউনিয়নের শিবপুর গ্রামের শিবপুর এগ্রো ফার্ম সংলগ্ন পুকুরের উত্তর পার্শ্বে আমবাগান ও বড়ই বাগানের মধ্যবর্তী স্থান থেকে মেহগুনি গাছের গোড়ায় অনুমানিক ১ফিট মাটির নিচ থেকে একটি বিদেশী 9mm পিস্তল, ১১ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে বলেও জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন।