সাতক্ষীরা প্রতিনিধি – তালায় ওয়ার্ড যুবলীগ নেতাকে আটক না করতে সুপারিশ করছেন জায়াত নেতা। জামায়াত সমর্থিত পেশাজিবী পরিষদের সভাপতি ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান ওয়ার্ড যুবলীগের সভাপতি আনিছুর রহমান কে সাথে নিয়ে থানায় আসেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে তালা থানায় এ ঘটনা ঘটে। অধ্যাপক খলিলুর রহমান মটরকাইকেলে করে আনিছুর রহমান সহ কয়েকজন জামায়াত নেতা সাথে নিয়ে সকালে থানাতে আসেন। এসংক্রান্ত একটি ভিডিও ও ছবি হাতে পৌঁচেছে।প্রাপ্ত তথ্যে জানা যায়, তালা উপজেলার জালালুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আনিছুর রহমান খাঁ। সে জালালপুর গ্রামের রজব আলী খাঁর ছেলে। জালালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাঈদ মিঠু বলেন, আনিছুর রহমান খাঁ ৬ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। আটক এড়াতে জামায়াত নেতাদের সাথে যোগাযোগ করে হয়ত থানায় যেতে পারে।
ওয়ার্ড যুবলীগ নেতা কামরুল ইসলাম বলেন, আমাকে মিথ্যা মামলায় আটকের জন্য পুলিশ আমাকে খুঁজছে। মামলা থেকে বাঁচতে এক ছোট ভাইয়ের মাধ্যমে জামায়াত নেতাদের মাধ্যমে থানায় যোগাযোগ করার জন্য থানায় গিয়েছিলাম। কিন্তু কোনো লাভ হয়নি। ছোট বাঁচ্চা নিয়ে খুব বিপদে আছি।অধ্যাপক খলিলুর রহমান বলেন, আমি জামায়াতে ইসলামী দল করি। আনিছুর খাঁ যুবলীগের রাজনীতির সাথে জড়িত। আমি তালা থানার ওসি কে বলেছি, যদি তার বিরুদ্ধে যদি গুরুতর অভিযোগ থাকে তাহলে আটক করেন, যদি না থাকে তাহলে বিনা কারণে হয়রানি করবেন না। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, আমার অফিসে এমন কোনো ঘটনা ঘটেনি বা আমাকে কেউ কোনো সুপারিশও করেনি।