https://www.a1news24.com
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৮

যুদ্ধের মাঝেই ট্রাম্পকে নিজের স্বাক্ষরকৃত জার্সি উপহার দিয়ে শান্তির বার্তা রোনালদোর

ক্রীড়া ডেস্ক: ইসরায়েল-ইরান যুদ্ধের মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির বার্তা পাঠিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে খেলা ৭ নম্বর জার্সিতে সেই বার্তা পাঠিয়েছেন ‘সিআর সেভেন’।

রোনালদোর জার্সিটি ট্রাম্পকে উপহার দেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। ৪০ বছর বয়সী স্ট্রাইকার তার সই করা জার্সিতে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে, শান্তির জন্য খেলছেন।

জি-৭ সম্মেলনে জার্সি উপহার পাওয়ার পর ট্রাম্প প্রতি উত্তরে বলেছেন, ‘ওহ, ভালো লেগেছে। শান্তির জন্য খেলা। দারুণ!’ জার্সি গ্রহণের সেই ভিডিও পরে সামাজিক মাধ্যমে পোস্ট করেন তার বিশেষ সহকারী ও যোগাযোগ উপদেষ্টা মারগো মার্টিন জার্সি।

গত সোমবার কানাডার আলবার্টার কানানাসকিসের জি৭ সম্মেলন বিশেষ জার্সিটি ‍উপহার হিসেবে পেলেও সম্মেলন শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রে ফেরেন ট্রাম্প।

দেশে ফিরে জরুরি বৈঠক করেন। গতকাল জানা গেছে, ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা বিবেচনা করছেন তিনি।

আরো..