https://www.a1news24.com
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৩

যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে নয়, যুদ্ধ করছে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে: জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ করছে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার দাবি, যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে নয়, যুদ্ধ করছে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে।রোববার (২২ জুন) সংবাদমাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

ভ্যান্স বলেন, ইরানে মার্কিন হামলার অর্থ এই নয় যে ওয়াশিংটন এখন তেহরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। বরং তাদের মূল লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এবং এটাই ছিলো সাম্প্রতিক হামলার উদ্দেশ্য। তিনি আরও বলেন, হামলার ফলে মাত্র একদিনের ব্যবধানে ইরান ‘অনেকটাই পিছিয়ে গেছে’ তাদের পরমাণু কর্মসূচির অগ্রগতিতে।

যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে ‘শান্তি চায়’, তবে সেই শান্তি হতে হবে ইরানকে পরমাণু অস্ত্রের পথে না হাঁটার শর্তে এমনটা দাবি করেন তিনি বলেন, আমরা কূটনৈতিক আলোচনা বাতিল করিনি। বরং ইরানই কখনও এ আলোচনায় আন্তরিক ছিলো না। আমরা কিন্তু ইরানি জাতির ওপর কোনো হামলা করিনি। আমরা কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করিনি। আমরা তিনটি পারমাণবিক অস্ত্র স্থাপনার বাইরে সামরিক লক্ষ্যবস্তুতেও আক্রমণ করিনি।

ইরানকে পারমাণবিক অস্ত্র ধারণ থেকে বিরত রাখার লক্ষ্য যেগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছি, আমরা সেগুলোতে আক্রমণ করেছি বলেও জানান তিনি।

আরো..