https://www.a1news24.com
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০১

মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতি অংশগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের দেয়ালঘড়ি প্রতীকে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আহমদ বিলাল তার নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন গণসংযোগ ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাজী এম আহমদ আলী দেয়ালঘড়ি প্রতীকে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আহমদ বিলালের পক্ষে মৌলভীবাজারে গণসংযোগে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলার চাঁদনীঘাট এলাকায় দেয়াল ঘড়ির গণসংযোগকালে আহমদ বিলালের সাথে দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাজী এম আহমদ আলী রাস্তার দু’পাশের দোকানপাট, রাস্তায় চলাচলকারী যানবাহন এবং পথচারীদের মাঝে লিফটের বিতরণ ও দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান। এসময় ১১ দলীয় জোট মৌলভীবাজারের নেতাকর্মীরাও তাদের সঙ্গে ছিলেন।

আরো..