https://www.a1news24.com
৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৫

মোরেলগঞ্জে ২৫০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেবাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ২৫০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সবজি বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ১৬টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের প্রত্যেকে ১১ প্যাকেট করে বিভিন্ন শীতকালীন সবজির বীজ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মোরেলগঞ্জ অফিসার্স ক্লাবের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, যিনি স্বাগত বক্তব্যও প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তারেক হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রঞ্জিত কুমার, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা রেজাউল করিম, এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আশরাফ প্রমুখ।মৌসুমী শীতকালীন সবজি চাষে কৃষকদের উৎসাহিত করতে লাউ, বাটিশাক, লালশাক, বেগুন, মূলা ও পালংশাক সহ মোট নয় প্রকারের সবজির বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকরা শীতকালীন সবজি চাষে আরও আগ্রহী হয়ে উঠবেন এবং উৎপাদন বৃদ্ধি পাবে।

আরো..