https://www.a1news24.com
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩০

মোগলাবাজারে হযরত হোসাইন রা. ইসলামিয়া মাদরাসা’র ১ম বার্ষিকী ওয়াজ মহাফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক): সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধিন রায়বানস্থ হযরত হোসাইন রা. ইসলামিয়া মাদরাসা’র ১ম বার্ষিকী ওয়াজ মহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি (১৭ জানুয়ারি শনিবার) হযরত হোসাইন রা. ইসলামিয়া মাদরাসা সংলগ্ন মাঠে সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত ওয়াজ মহফিলে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা সালেহ আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বয়ান পেশ করেন জামেয়া তোয়াকুল্লিয়া রেঙ্গা মাদরাসার মুহতমিম মাওলানা শায়খ মুহিউল ইসলাম বুরহান। প্রধান বক্তার বয়ান পেশ করেন ঢাকার মাওলানা লুকমান সাদী।

হযরত হোসাইন রা. ইসলামিয়া মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারী মোঃ খালেদ হোসাইন এর পরিচালনায় মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে বয়ান পেশ করেন মাওলানা শায়খ ফখরুল ইসলাম মোগলাবাজারী, মাওলানা মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী-ঢাকা, মাওলানা শায়খ নূরুল ইসলাম বারইগ্রামী, মাওলানা হাফিজ ফজলুর রহমান মাধবপুরী, মাওলানা শাহ মিজানুল হক- লন্ডন, মাওলানা মনিরুল আলম জালালাবাদী। এছাড়াও স্থানীয় নবীন ও প্রবীণ উলামায়ে কেলাম নসিহত পেশ করেন।

বার্ষিক ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম.এ সালাম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী লিয়াকত আলী।ওয়াজ মাহফিল সফল ও সার্থক করায় সর্বস্তরের মুসল্লীগণের প্রতি মাদরাসার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

আরো..