ইসমাইল হোসেন মেহেরপুর জেলা প্রতিনিধি: আগামী ১৬ ই মে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ১৭ই মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে মেহেরপুর জেলা যুবদল। বুধবার মেহেরপুর কমিউনিটি সেন্টারে দুপুরের দিকে জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আব্দুল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি বাবু সাবের, মোশারফ হোসেন তপু, এস এ খান শিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন, সাধারণ সম্পাদক সাইদুর সুজন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, সদর উপজেলা যুবদলের আহবায়ক লিয়াকত আলি, যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম সহ জেলা যুবদলের সকল ইউনিটের নেতাকর্মীরা প্রস্তুতি সভা অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী।
২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, সকাল ৮:৫৩