ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা প্রতিনিধি: ২৪’র জুলাই-আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে মৌন মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। শুক্রবার বিকালের দিকে মেহেরপুর কাথুলি বাস স্ট্যান্ড এলাকা থেকে মৌন মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ড ঘুরে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা তাতিদলের সভাপতি আরজুল্লা মাস্টার বাবলু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এর আগে সেখানে সংক্ষিপ্ত পথসভা করা হয়।পথসভায় বক্তারা বলেন, ২৪ র ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ নতুন করে স্বাধীন পেলেও আজও ষড়যন্ত্র শেষ হয়নি। ৫ই আগস্ট এর আগে সকল দল ঐক্যবদ্ধ ছিল। আজ ক্ষমতার লোভে সব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঐক্যবদ্ধ না থাকলে স্বৈরাচার হাসিনার দল আবার শক্তিশালী হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, দুপুর ১:১৬