ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুর পৌরসভার ১, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্টেডিয়াম মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস। ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রনেতা রাজীব আহমেদ খান, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন প্রমুখ। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস। তিনি বলেন, আন্দোলন লড়াই সংগ্রামে বারবার নির্যাতিত হয়েছে এই বিএনপি দল। কারাবরণ ও নির্যাতিত হয়েছে বেগম খালেদা জিয়া সহ বিএনপির হাজার হাজার নেতা কর্মী। বক্তব্য শেষে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জুলাই আগস্টে আন্দোলনে যারা শহীদ হয়েছেন শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ১, ৮ ও ৯ নং ওয়ার্ডের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, বিকাল ৪:০২