https://www.a1news24.com
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৪

মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজারে হাতপাখার প্রার্থীর গণসংযোগ

জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনী স্বীকৃতির পর যথাসম্ভব দ্রুত ত্রয়োদশ নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও কুমিল্লা-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, একই দিনে গণভোট ও জাতীয় ভোটের কোন মানে হয় না। এটা দেওয়া না দেওয়ার সমান। এর কোন প্রয়োজনীয়তা নেই বলেই সচেন মহল মনে করেন। যদি আগে জুলাই সনদের স্বীকৃতি না হয় তাহলে এই ভোটের কোন মূল্য থাকে না এবং গণঅভ্যুত্থানও মূল্যহীন হয়ে যায়।

কুমিল্লা-৩ আসনের মুরাদনগর উপজেলার বৃহৎ পাইকারী বাজার কোম্পানীগঞ্জ বাজারে হাতপাখার প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এসব কথা বলেন। তিনি ধারাবহিকভাবে হাতপাখার পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে উপজেলার ২২টি ইউনিয়নের প্রায় জায়গাতে তিনি গণসংযোগ করেছেন। এ সময় জনগণের ভালবাসায় সিক্ত হন মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। জনগণের আশা ইসলামী ও দেশপ্রেমিক দলগুলো ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় হবে।

সাধারণ মানুষ এবার ইসলামের পক্ষে আছে বলে জানান দেন ভোটাররা। এ সময় প্রার্থীর সাথে হাল মিলাতে এবং বুক মিলাতে সবাই এগিয়ে আসে। ভোটারদের বক্তব্য হলো আমরা ৫৪ বছরে ৩টি দলের শাসন দেখেছি। এবার আমরা ইসলামের শাসন দেখতে ইসলামী দলগুলোকেই ভোট দিবো।

আরো..