https://www.a1news24.com
২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৭

মাদুরোকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারান ৩২ কিউবান, দুই দিনের শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের লক্ষ্যে মার্কিন সামরিক অভিযানে কিউবার ৩২ জন নাগরিক নিহত হয়েছেন। কিউবা সরকার আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করে সোমবার (৫ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। এ ঘটনায় দেশে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কিউবা।

এছাড়া অভিযানের বিষয়ে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নিহত কিউবানরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘রক্ষা করতে গিয়ে’ প্রাণ হারিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ৩২ জন কিউবান নাগরিক নিহত হওয়ার পর কিউবায় দুইদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সোমবার এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে রবিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই অভিযানে ‘অনেক কিউবান প্রাণ হারিয়েছেন’। তারা মাদুরোকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছে। এটা ভালো কোনও সিদ্ধান্ত ছিল না।

এর আগে ভেনেজুয়েলায় আকস্মিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্র। এই সামরিক অভিযানে ভেনেজুয়েলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে ভেনেজুয়েলা সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক উভয়ই রয়েছে।

আরো..