ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের উপদেষ্টা মুহাম্মাদ আলমগীর হোসেন, সহ-সভাপতি মোশাররফ হোসেন এবং সেক্রেটারি আবুল বাশার এর উপর মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরোধিতা করার কারণে আজ ১৩ মে, ২০২৫ রাতে নৃশংস হামলা চালানো হয়েছে। তারা বর্তমানে ঢাকা মেডিকেল এবং খানপুর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সামাজিক অপরাধ, মাদক ব্যবসা এবং চাঁদাবাজির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকে । এজন্য তাদের উপর এই নৃশংস হামলার ঘটনা নব্য চাঁদাবাজ এবং স্থানীয় অপরাধী চক্রের প্রতিশোধমূলক আচরণের বহিঃপ্রকাশ।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক ডা.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পাশাপাশি স্থানীয় প্রশাসনকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে দ্রুত পদক্ষেপ গ্রহন করতে বলেন।
একই সঙ্গে, সকল সচেতন নাগরিক ও সংগঠনের প্রতি এই অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ধরনের হামলায় ভীত বা নিরুৎসাহিত হবে না। আমরা সমাজের কল্যাণে এবং অপরাধের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত রাখব। আহত নেতৃবৃন্দের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।