পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ
মাদক ও অনলাইন জুয়ার বিষয়ে কোন ছাড় নেই, হোক আমাদের দলীয় লোক বা হোক দলের বাইরের কেহ, এ দুই বিষয়ে কোন আপোস নেই। এ বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। বর্তমান মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, যার যার অবস্থান থেকে প্রথমত নিজের সন্তানদের কেয়ার নেওয়ার পাশাপাশি সকলের ঐক্য প্রচেষ্টায় জনমত তৈরী করে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বর্তমান সময়ে মাদক ও অনলাইন জুয়া আমাদের সুষ্ঠ সমাজ ব্যবস্থার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এটাকে কিভাবে জিরো টলারেন্সে আনা যায় সে লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ৩১ দফার পাশাপাশি মাদক ও জুয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট মতামত ব্যাক্ত করেছেন। তিনি আরো বলেন, আপনারা জাতির বিবেক, কলম সৈনিক, আপনারা সমাজের অন্যায় কাজের বিরুদ্ধে যেমন লিখবেন, তেমনি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে একটি সুষ্ঠু ও উন্নয়নমুখী সমাজ ব্যবস্থার জন্য ৩১ দফার বিষয়ে তুলে ধরার জন্য সকলকে আহবান জানান তিনি। রবিবার রাত ১০ টায় কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর ও সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য শেখ ইমাদুল ইসলাম, শেখ হাফিজুর রহমান, শাহাদাৎ হোসেন ডাবলু, সাংবাদিক শেখ আব্দুস সালাম, পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচ এম শফিউল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও কপিলমুনি প্রেসক্লাবের সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু, বিএনপি নেতা শাবান আলী, যুবনেতা ইকবাল হোসেন, বিশ্বজিৎ সাধু, এসকে লিটন, পরেশ দত্তসহ কপিলমুনি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।