https://www.a1news24.com
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৭

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, কী করবেন সাংবাদিকরা?

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

চিঠিতে কেবল দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ এপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য ফোন রাখতে পারবেন বলে জানানেরা হলেও সাংবাদিকদের মোবাইল ব্যবহার নিয়ে কিছু বলা হয়নি। এতে সংবাদকর্মীদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারার আশঙ্কা দেখা দিয়েছে।

নির্বাচনে কেন্দ্রের সার্বিক চিত্র তুলে আনেন সাংবাদিকরা। ভোটেরর ত্রুটি-বিচ্যুতি ও অনিয়ম ঘটলে সাংবাদিকরাই সেটার ছবি-ফুটেজ সংগ্রহ করে জাতির সামনে তুলে তুলে ধরেন। এখন ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করায় সে সুযোগ আর থাকছে না।

এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) বেগম তাহমিদা আহমদ বলছেন, ‘পুলিশের বডি–ওর্ন ক্যামেরা ও সিসিসি ক্যামেরা আছে, সেখান থেকে সাংবাদিকরা ছবি সংগ্রহ করতে পারবেন।”

কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে, পুলিশের বডি–ওর্ন ক্যামেরা ও সিসিসি ক্যামেরা থেকে অনিয়মের ছবি-ফুটেজ সংগ্রহ করতে দেয়া হবে কিনা।

আরো..