https://www.a1news24.com
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৩

ভিসা সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ না করতে বলল ঢাকার মার্কিন দূতাবাস

বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হবে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি)।

গতকাল সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ভিসা সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ না করার বিষয়ে বাংলাদেশিদের সতর্ক করা হয়েছে।

ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল বেলা একটায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যাঁরা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ভিসার (বি১/বি২) জন্য অনুমোদিত হবেন, তাঁদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হবে। তবে ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

আরো..