https://www.a1news24.com
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৭

ভিপি নুরের উপর নগ্ন হামলার প্রতিবাদে কুড়িগ্রামে গণ অধিকার পরিষদের বিক্ষোভ

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সহ অর্ধশতাধিক নেতাকর্মীর উপর কতিপয় সেনা সদস্য, পুলিশ এবং ফ্যাসিস্টের দোসর জাতীয় পাটির হামলার প্রতিবাদে কুড়িগ্রাম জেলা শাখার গণ অধিকার পরিষদের আয়োজনে সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ আগষ্ট’২৫ শনিবার সন্ধ্যায় গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সমন্বয়ে কুড়িগ্রাম শহরস্থ শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান ও সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শাপলা চত্তরে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে কুড়িগ্রাম জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,এনসিপির মুখ্য সংগঠক মুকুল মিয়া , সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বাবলু, আব্দুল্লাহ সহ-সভাপতি আব্দুল্লাহ,কুড়িগ্রাম সদর উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকার প্রমূখ।

কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ তার দেয়া বক্তব্যে বলেন,আমাদের প্রধান নেতা নুরুল হক নূরের (ভিপি নুর) উপর হামলাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

আরো..