https://www.a1news24.com
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৩

বৈষম্যহীন, দূর্নীতি মুক্ত সমাজ গঠনে আলেমদের কে এগিয়ে আসতে হবে-অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ

নিজস্ব প্রতিনিধি : যুগে যুগে আলেমদের জ্ঞান, পরিশ্রম ও ত্যাগ জাতি গঠনের সহায়ক। তাই বৈষম্যহীন, দূর্নীতি মুক্ত ও সুবিচার পূর্ণ সমাজ গঠনে আলেমদের কে এগিয়ে আসতে হবে। সততা, নিষ্ঠা চরিত্র ও আমানত দারিতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। সাতক্ষীরার কলারোয়ায় উলামা সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এসব কথা বলেন।বৃহস্পতিবার (২১আগষ্ট) বিকালে জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আয়োজনে আল আমিন ট্রাস্টে এই উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হাই এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মো: তৌহিদুর রহমান এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা: মাহমুদুল হক, সহকারি সেক্রেটারি মাওলানা মো: ওসমান গনী, ইউনিট সদস্য মাওলানা মো: ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো: কামারুজ্জামান, সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা মো: শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, জাহিদ হাসান মিঠু প্রমুখ। সমাবেশে উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামীর উলামা বিভাগের দেড় শতাধিক দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো..