অনলাইন ডেস্ক:আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একইদিন বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। সচিবালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, বিকাল ৩:৩৪