https://www.a1news24.com
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৮

বিরামপুরে কত টাকা নেন পাঁচ বছরের সাজা এড়াতে ১০ বছর আত্মগোপন, অবশেষে গ্রেপ্তার

জাহিনুর ইসলাম বিরামপুর দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ১০ বছর পর গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নয়ন সরকার বাবু। তিনি বিরামপুর উপজেলার বাগলপাড়া গ্রামের গোফফার আলী সরকারের ছেলে।

পুলিশ জানায়, নয়ন সরকার বাবুর বিরুদ্ধে ২০১৫ সালের ১২ আগস্ট সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ সময় পলাতক থাকার পর সম্প্রতি সিরাজগঞ্জের একটি আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

বিরামপুর থানার সিনিয়র উপ-পরিদর্শক (এসআই) আমীর হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নয়ন সরকারের অবস্থান শনাক্ত করা হয়। পরে রোববার (২৪ আগস্ট) গভীর রাতে বিরামপুরের ঢাকা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে সোমবার (২৫ আগস্ট) দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরো..