https://www.a1news24.com
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৮

বিরামপুরে আদালতের সাজা এড়াতে পলাতক ব্যক্তি ১৭বছর পর আটক

বিরামপুর দিনাজপুর প্রতিনিধি : বিরামপুরে কাটলা ইউনিয়েনের ২জনের বিরুদ্ধে ১৭ বছর আগে মাদকের মামলা হয়। আদালত থেকে পৃথক ২টি মামলায় তাদের ৩ ও ৫ বছরের কারাদন্ড হয়। সাজা এড়াতে দীর্ঘ ১৭ বছর তারা পলাতক ছিলেন। গোপন সংবাদ পেয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হকের নিদের্শনায় থানা পুলিশের একটি দল ডিএমপির সহযোগিতা নিয়ে ঢাকা থেকে তাদের আটক করেন।

মাদক ব্যবসা করার অপরাধে বগা মিয়া ও হারুন অর রশিদ নামের দুই ব্যবসায়ীর নামে ১৭ বছর আগে মাদকের দুটি পৃথক মামলা হয়। ওই মামলায় বগা মিয়াকে ৩ বছরের এবং হারুন অর রশিদকে ৫ বছরের কারাদন্ডাদেশ দিয়েছিলেন আদালত। ঘটনাটি দিনাজপুরের বিরামপুর উপজেলায়।

২৯ জুলাই মঙ্গলবার গভীর রাতে ঢাকা থেকে তাদের আটক করা হয়। আটক বগামিয়া উপজেলা কাটলা ইউনিয়নের জাবেদ আলীর ছেলে এবং হারুন অর রশিদ একই এলাকার অকিল উদ্দিন সরকারের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সুত্রে জানা গেছে,২০০৭ সালে নিজের শরীরে অভিনব কায়দায় মাদক নিয়ে ঢাকা যাওয়ার পথে বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায় পুলিশের হাতে আটক হয় হারুন অর রশিদ। একই সময় দিনাজপুরে পুলিশের হাতে মাদকসহ আটক হন বগা মিয়া। সেই মামলায় তাদের মধ্যে বগা মিয়ার ৩ বছর এবং হারুন অর রশিদকে ৫ বছরের সাজা প্রদান করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, মাদকের মামলার সাজা এড়াতে ১৭ বছর ধরে দুই আসামি পলাতক ছিলেন। গতরাতে অভিযান চালিয়ে ঢাকা থেকে তাদের আটক করা হয়। দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করেছেন।

আরো..