https://www.a1news24.com
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫০

বিদেশি মদসহ কুড়িগ্রামে গ্রেফতার দুই

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার এক চেকপোস্ট থেকে ২০ বোতল বিদেশি মদসহ ২ জন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- রৌমারী থানাধীন ইজলামারী এলাকার মাদক চোরাকারবারি মোঃ রন্জু ইসলাম (২৩) ও চরশৌলমারী এলাকার মাদক চোরাকারবারি মো. জাহিদ হাসান (২০)।

পুলিশ মিডিয়া সেল জানায়, ৯ আগস্ট সকালে জেলার রাজিবপুর থানার ১ নং রাজিবপুর ইউনিয়নের সুইচগেট বাজার এলাকার পুলিশ চেকপোস্টে যানবাহন তল্লাশি চালনার সময় উক্ত ২ মাদক ব্যবসায়ীকে ২০ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া উইংস অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

আরো..