https://www.a1news24.com
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৩

বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা জানালেন পাটগ্রাম মাধ্যমিক শিক্ষক সমিতি

সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশকে সংবর্ধনা পাটগ্রাম উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতি। বুধবার ৩ ডিসেম্বর বিকেল ৩ টায় পাটগ্রাম টিএন স্কুল এন্ড কলেজে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে প্রসাশনিক রদবদল চলছে। সেই রদবদলের কারনে পাটগ্রাম থেকে সিলেটে বদলির প্রজ্ঞাপন জারি করে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকার রহমান, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পাটগ্রাম উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, ধবলশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুল ইসলাম, পাটগ্রাম টেন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মমিনুল হক কোয়েল, পাটগ্রাম পৌর জামায়াতের আমির সোহেল রানাসহ প্রমুখ। এসময় পাটগ্রাম উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায়ী নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ তার বক্তব্যে পাটগ্রাম উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের ভূয়সী প্রশংসা করে বলেন, পাটগ্রামে সকল রাজনৈতিক দলের সহাবস্থান অত্যান্ত প্রসংশনীয়।

আরো..