মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়। এই দল দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও দেশমাতৃকার স্বাধীনতা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ডা. জোবায়দা রহমান একজন যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নেত্রী। তিনি শুধু তারেক রহমানের সহধর্মিনী নন, বরং বাংলাদেশের নারীদের জন্য অনুকরণীয় এক আদর্শ। তার মেধা, সততা ও দেশপ্রেম আজ দেশবাসীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। তিনি আরো বলেন, বৃক্ষরোপণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের এই সময়ে পরিবেশ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। ডা. জোবায়দা রহমানের জন্মদিনে এই আয়োজন তার পরিবেশবান্ধব চিন্তার প্রতিফলন।
তিনি রোববার (২২ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী সিলেটের কৃতি সন্তান ডাঃ জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে ৩২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মেজর টিলার শাহপরান উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, সহ সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, হযরত শাহজালাল (র:) উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল ফজল তালুকদার, ৩২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম আমিন, ৩৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সেলিম আহমদ সেলু, ৩১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক রাজন মিয়া, শাহপরাণ থানা বিএনপির সদস্য সচিব খুরশেদ আহমদ খুসু, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাছুম আহমদ, জেলা যুবদলের সহ সভাপতি মির্জা জাহেদুর রহমান জাহেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমল মোতাবেক চৌধুরী সাক্ষী, কোতোয়ালি স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্ব জাকির হোসেন, মহানগর বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিব আহমদ, বশির আহমদ, ইমরান আহমদ ইমু, মহি উদ্দি মহিন, আব্দুল মন্নান মনা, বাবলা, আফজল, বেলাল আহমদ, শাহ আলম। এছাড়াও ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি