স্টাফ রিপোটার,বাগেরহাট-বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চতুর্থ দিনে বাগেরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৪ সেপ্টে¤॥^র) সকালে জেলা বিএনপি’র উদ্যোগে এবং জেলা কৃষক দলের আয়োজনে বিভিন্ন স্কুল ও কলেজে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র সমন্বয়ক ও সাবেক সভাপতি এম.এ সালাম,সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা কৃষকদলের আহবায়ক আসাউদ্দৌলা জুয়েল, সদস্য সচিব ফকির তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা শাহজাহান মিনা, আযুব আলী মোল্লা বাবু প্রমুখ।
এ সময় এম.এ সালাম বলেন, বাংলাদেশ জিন্দাবাদ, গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশ এই অঙ্গীকারকে ধারণ করেই বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায়ও অবদান রাখতে চাই।