https://www.a1news24.com
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৭

বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন

বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন উপলক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় (১৭ জানুয়ারি) বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে এই কর্মী সভার আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা কমিটির সমন্বয়ক ও সিলেট-১ আসনে কাঁচি মার্কার প্রার্থী সঞ্জয় কান্ত দাস।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, বাংলাদেশে নারী মুক্তি কেন্দ্রের সংগঠক মনি প্রধান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক বুশরা সুহেল, সজীব আহমেদ, রবি মাল, শ্রমিক নেতা মঞ্জুর রহমান রিপন, চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ এর নেতা অধীর বাউরী প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও সিলেটের প্রথম হমলার স্বীকার সুমিত কান্তি দাশ পিনাককে সমন্বয়ক করে ৪১ সদস্য ‘নির্বাচন পরিচালনা পর্ষদ’-এর গঠন করা হয়। এ ছাড়া মিডিয়া, অর্থ ও প্রচার সেল গঠন করা হয়।এ সময় বক্তরা বলেন, শুধু ক্ষমতার পালাবদল নয়, ফ্যাসিবাদের বিলোপ ও বৈষম্যহীন সমাজের জন্য ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য আসন্ন নির্বাচনে বাসদ (মার্কসবাদী)’র প্রার্থী সঞ্জয় কান্ত দাসকে কাঁচি প্রতীকে ভোট দিয়ে গণআন্দোলনের শক্তিকে বিকশিত করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

আরো..