কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) বদরগঞ্জ উপজেলা শাখার বার্ষিক সাধারন সভা জেলা পরিষদ ডাক বাংলো হল রুমে অনুষ্ঠিত হয়। বাপুস বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপুস কেন্দ্রীয় কমিটির পরিচালক একেএম রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাপুস রংপুর জেলা কমিটির সভাপতি আলহাজ¦ আমীর আজম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি সরওয়ার জাহান মানিক, রংপুর জেলা নীতিমালা বাস্তবায়ন কমিটির আহবায়ক আঃ কুদ্দুছ, সদস্য সচিব মোজাক্কের হোসেন, বাপুস নীলফামারী জলো কমিটির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম টুটুল, যুগ্ম সদস্য সচিব সুজাবত আলী সুজা, বদরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেন, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মাইনুল হোসেন, লেকচার পাবলিকেসন্স এর আরএসএম আক্তারুজ্জামান মিঠু, পাঞ্জেরী পাবলিকেসন্স এর বিভাগীয় বিক্রয় কর্মকর্তা নাজমুল হুসাইন, কাজল ব্রাদার্স এর বিভাগীয় প্রধান সোহরাব আলী। স্বাগত বক্তব্য রাখেন বাপুস বদরগঞ্জ উপজেলা শাখার সম্পাদক ওমর ফারুক। বক্তব্য রাখেন বাপুস কাউনিয়া উপজেলা শাখার সভাপতি সারওয়ার আলম মুকুল, বদরগঞ্জ শাখার সদস্য আবু বকর সিদ্দিক, রবিউল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, সকাল ৯:১৫