কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ একসাথে আমরা সবাই শক্তিশালী, আসুন সবাই মিলে স্বপ্নের নীতিমালা বাস্তবায়ন করি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রংপুর জেলা নীতিমালা কমিটির আলোচনা ও সংবর্ধনা সভা রংপুর আহার হোটেল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ¦ আমীর আজম চৌধুরী এর সভাপতিত্বে গত মঙ্গলবার বিকালে আলোচনা ও পীরগঞ্জ ও মিঠাপুকুর নীতিমালা কমিটির সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বাপুস কেন্দ্রীয় কমিটির পরিচালক একেএম রেজাউল করিম, জেলা নীতিমালা কমিটির আহবায়ক আঃ কুদ্দুছ, সদস্য সচিব মোজাক্কের হোসেন, সদস্য প্রদীপ সরকার, জেলা কমিটির কোষাধ্যক্ষ শ্যামল সরকার, বাপুস কাউনিয়া উপজেলা শাখার সভাপতি সারওয়ার আলম মুকুল, পীরগাছা শাখার সভাপতি আলহাজ¦ আঃ জব্বার, মিঠাপুকুর শাখার আওলাদ হোসেন রাঙ্গা, মাহামুদ হোসেন, ফারুক হোসেন, কাশিনাথ বর্মন, পীরগঞ্জ উপজেলা শাখার রোস্তম আলী, ছামিউল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে পীরগঞ্জ ও মিঠাপুকুর নীতিমালা কমিটি কে সংবর্ধনা প্রদান করা হয়।