https://www.a1news24.com
২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫১

বাক প্রতিবন্ধীকে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা; রুখে দিল জনতা

সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা জিমনাল এলাকায় ভারতীয় সীমান্তে দেওয়া কাঁটাতারের বেঁড়ার গেট দিয়ে এসে বাংলাদেশের সীমান্ত থেকে ছয়টি পালিত গরু নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় একজন বাক প্রতিবন্ধী ছেলেকে (২২) বাংলাদেশে ঠেলে পাঠানোর অপচেষ্টা রুখে দেয় স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ মে) দুপুর ২ টায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে গরু গুলো ফেরত দিয়েছে বিএসএফ।

বিজিবি ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুর দেড় টায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার ৮১৮ নম্বর প্রধান পিলারের ৩ ও ৪ নম্বর উপপিলারের সীমান্ত এলাকায় রাইফেল হাতে নিয়ে ভারতের বাগডোগরা বিএসএফ ক্যাম্পের পাঁচজন সৈনিকের সাথে ছয়জন মানুষ আসে। এদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন ছেলের (বোবা) দুই হাত দরি বাঁধা ছিল। দরি দিয়ে হাত বাঁধা বোবা ছেলেটিকে বিএসএফ মারপিট করতে থাকে এবং সাথে আসা লোকজনদের দিয়ে বিএসএফসহ বাংলাদেশের দিকে ঠেলে পাঠাতে থাকে।

এ সময় পার্শ্ববর্তী জমিতে চাষাবাদের কাজ করতে থাকা স্থানীয় এলাকাবাসি এ ঘটনা দেখে এগিয়ে যায়। হাতে লাঠি নিয়ে বিএসএফের এ অপতৎপরতা রোধে প্রতিবাদ জানিয়ে তর্ক করতে থাকে। এ সময় ৫১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) পাটগ্রাম ক্যাম্পের বিজিবি টহল দলের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বিএসএফ ও লোকজনেরা বোবা ছেলেটিকে শূন্যরেখায়/নো-ম্যান্সল্যান্ডে রেখে চলে যাওয়ার সময় ঘটনাস্থলের নয়াবাড়ি রহমানপুর এলাকা থেকে জমিতে বেঁধে রাখা মোহাম্মদ তুহিন মিয়ার পালিত ৬ টি গরু নিয়ে যায়।

এ ব্যাপারে পাটগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান বলেন, ‘শুনেছি একজন পাগল ছেলেকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ।’

এ ব্যাপারে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন বলেন, ‘বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬ টায় সীমান্তে পতাকা বৈঠক চলছে। গরু গুলো ফেরত দিয়েছে বিএসএফ। আমরা স্পষ্ট বলেছি পাগল তোমাদের। তাকে কোনোভাবেই আমাদের দেশে ঢুকতে দেওয়া হবে না।

আরো..