https://www.a1news24.com
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৯

বাংলাবান্ধা দিয়ে নেপালে গেলো ১ হাজার ৫৭৫ টন আলু

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: একদিনেই পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানিক হয়েছে ১ হাজার ৫৭৫ মেট্রিক টন বাংলাদেশি আলু।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনভর চলতি মৌসুমে একদিনেই সর্বোচ্চ ৭৫ ট্রাকে এই আলু রপ্তানি হয়। এস্টারিক্স সহ প্রায় ৩/৪ জাতের আলু ছিল বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জিল্লুর রহমান। এর আগে গত বুধবার (১৫ অক্টোবর) ৮৮২ মেট্রিক টন আলু রপ্তানি হয়। এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩৩ হাজার ৭৪৭ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।

জিল্লুর রহমান বলেন, আলুগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করে নেপালে রপ্তানি করে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান। নেপালে বাংলাদেশি আলুর বাহিদা অনেক বেশি থাকায় দিন দিন এর রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি।

আরো..