ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন প্রতিবেশি রাষ্ট্র ভারত আমার দেশের সীমানায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করে পায়ে পরে ঝগড়া বাধাতে চায়। বিনা উস্কানিতে প্রতিবেশি রাষ্ট্র হিসেবে ভারতের কাছে আমরা এসব প্রত্যাশা করি না। লাখো শহীদ ও হাজারো মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে চাইলে কাউকেই ক্ষমা করা হবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বরত বাংলাদেশের নৌজোয়ানদেরকে আরও সাহসি ভূমিকা রাখার আহ্বানও তিনি জানান।
মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন কলাবাগান, নিউমার্কেট, হাজারিবাগ, শাহবাগ ও কোতোয়ালী থানা শাখায় ঝটিকা সফরে উপস্থিত নেতাকর্মীদের সামনে এসব কথা বলেন।
নগর সভাপতি আগামি ২৪ জানুয়ারি শুক্রবার সকাল ৯টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত নগর সম্মেলন ২০২৫ সফল করার জন্য মহানগরবাসির প্রতি আহ্বান জানান। সফরকালে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম, মুফতি আবদুল আহাদ, মাওলানা কামাল হেসাইন, আবদুল হাই পাটওয়ারি প্রমুখ।