https://www.a1news24.com
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৬

বাংলাদেশকে বিদেশীদের আজ্ঞাবহ রাষ্ট্র বানানোর চক্রান্ত রুখে দিতে হবে: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

বাংলাদেশকে বিদেশীদের আজ্ঞাবহ রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী। তিনি বলেন, বাংলাদেশের ৩ পার্বত্য অঞ্চল, ভারতের মিজোরাম ও মিয়ানমারের রাখাইন রাজ্যকে নিয়ে স্বাধীন জুমল্যান্ড নামে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। উপদেষ্টা সরকারকে বিদেশীদের চক্রান্তে পা না দিতে তিনি আহ্বান জানিয়ে বলেন, ঈমানদার জনতা দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র জীবন দিয়ে রুখে দাড়াবে।

মঙ্গলবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, ইতোমধ্যেই পার্বত্য অঞ্চলের আদিবাসী উপজাতিদেরকে ব্যাপকভাবে খ্রিস্টান বানাচ্ছে খ্রিস্টান মিশনারি ও বিদেশী এনজিওরা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকেও তাদের দেশে প্রত্যার্পনের আশ্বাস দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে খৃষ্টান বানানোর পাঁয়তারা করছে মার্কিন সমর্থিত খ্রিস্টান এনজিওগুলো। পশ্চিমাদের পরিকল্পনা ও নীল নকশা বাস্তবায়ন হলে বাংলাদেশ পূর্ব তিমুর ও দক্ষিন সুদানের মত খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করার সময়ের ব্যাপার মাত্র।

ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক বলেন, মানবিক করিডোরের নামে আমেরিকার পরিকল্পনার ফাঁদে পা দিলে বাংলাদেশ ইউরোপের ইউক্রেন ও লিবিয়ায় পরিণতি বরণ করতে হবে। তিনি বলেন, জাতিসংঘের সহযোগিতায় মার্কিন ইউরোপিয়ানদের পাতা ফাঁদ বাস্তবায়নের অংশ হিসেবে ইসলামবিদ্বেষী আরাকান আর্মিদের দিয়ে স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তাদের প্রতি বাংলাদেশের সমর্থন আদায়ে জোর প্রচেষ্টা চলছে। আরাকানে অস্ত্র সরবরাহ ও আরাকান আর্মিদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ট্রেনিং দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সন্ত্রাসীরা বাংলাদেশকে অখন্ড ভারত বানানোর চক্রান্ত করছে।এই চলমান প্রক্রিয়া বাংলাদেশের সাথে মিয়ানমারের যুদ্ধ বাধানোর এক গভীর ষড়যন্ত্র।

আরো..