https://www.a1news24.com
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৬

ফ্যাসিস্ট সরকারের জুলুম-অত্যাচারের বহিঃপ্রকাশ ঘটেছিল জুলাই গণঅভ্যুত্থানে: রফিকুল ইসলাম বাচ্চু

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামীলীগের জুলুম-অত্যাচারে মানুষের মধ্যে যে ক্ষোভ জমে উঠেছিল তারই বহিঃপ্রকাশ ঘটেছিল জুলাই গণঅভ্যুত্থানে। ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন ও স্বৈরশাসন জনজীবনকে বিপর্যস্ত করেছিল। ৫ আগস্টে ছাত্রজনতাসহ সারা দেশের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে আসে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সাড়ে ৪ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় জুলাই গণঅভ্যুত্থানের র‌্যালী শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে র‌্যালিটি মাওনা চৌরাস্তা (পল্লী বিদ্যুৎ মোড়) থেকে উড়াল সেতু প্রদক্ষিন করে। র‌্যালীতে নেতাকর্মীরা বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া কোনো সভ্য দেশ গড়ে উঠতে পারে না। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং প্রতিহিংসায় বিশ্বাস করে না। তাই অন্তবর্তীকালীন সরকার দ্রæত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।

এর আগে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (পল্লী বিদ্যুৎ মোড়ের পশ্চিমে) এলাকার আর এস ক্যাফে এন্ড রেস্টুরেন্টে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এতিমখানায় খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির ১ম যুগান আহবায়ক মোসলেহ উদ্দিন মৃধ্যা, মোক্তারুল করিম মোড়ল শামীম, অ্যাডভোকেট আবু জাফর, খোকন প্রধান প্রমুখ।

আরো..