https://www.a1news24.com
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৬

ফুলবাড়ীতে ৫০২ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃকুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুঠি চন্দ্রখানা এলাকা থেকে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।গত বুধবার ২৩ জুলাই’২৫ রাত ৯টায় ফুলবাড়ী থানাধীনা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে ঐ এলাকা থেকে ৫০২ পিস ইয়াবা সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা যথাক্রমে, মোঃ আশরাফ আলী (৫০) ও মোঃ শহিদুল ইসলাম (৪০)। এরা দুজনেই কুঠি চন্দ্রখানা এলাকার স্থায়ী বাসিন্দা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত আসামি ২জন দীর্ঘদিন থেকে অবৈধ মাদকদ্রব্য ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। উক্ত মাদক চোরাকারবারির সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যহত রয়েছে। সেই সাথে কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

আরো..