https://www.a1news24.com
২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২১

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা এবং মধ্যপ্রাচ্য থেকে ইজরাইলকে নিশ্চিহ্ন করতে হবে

জাতীয় তাফসীর পরিষদ বাংলাদেশ

ইঙ্গ-মার্কিণ সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার উস্কানীর কারণেই যুদ্ধ বিরতির সকল চুক্তি লঙ্ঘন করে হিংস্র হায়েনা ইজরাইল গাজায় ইতিহাসের নিকৃস্টতম হত্যাযজ্ঞে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস প্রিন্সিপাল মুফতি বাকি বিল্লাহ, হাফেজ মাওলানা নাযীর আহমদ শিবলী, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী ও মুফতি শরীফউল্লাহ সামদানী।

আজ মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইজরাইল গাজায় যে বর্বর ও গণহত্যা চালাচ্ছে তা বিশ্বের সকল ীমা ছাড়িয়ে গেছে। তাদের হত্যাযজ্ঞ থেকে শিশু, নারী, পুরুষ, অসুস্থ কেউই নিরাপদ নয়। জারজরাষ্ট্র ইজরাইলের মানবতাবিরোধী অপরাধ বিশ্বমুসলিম নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। মুসলিমবিশ্বের নিরবতায় হিংস্র হায়েনা ইজরাইল বর্বরতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। এখনই তাদের মানবতাবিরোধী অপরাধ রুখে দিতে হবে।

জাতীয় তাফসীর পরিষদের নেতৃবৃন্দ বলেন, বর্তমান উপদেষ্টা সরকারকে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। সেইসাথে ইজরাইলের মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। পৃথিবী মানুষের বসবাসের জন্য। কিন্তু মার্কিন প্রেসিডন্টে কেন ইজরাইলীদেরকে উস্কে দিয়ে মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধদের গাজা থেকে চিরবিদায় করছে? আজ কোথায় বিশ্ব মানবতার ফেরিওয়ালা! তোমরা কেন মুখে কুলুপ এটে বসে আছো? তোমাদের বিবেক কবে জাগবে?
জাতীয় তাফসীর পরিষদের নেতৃবৃন্দ বলেন, এখন আর কোন আপোস নয়, এখন স্পষ্ট কথা হলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের অশান্তি সৃষ্টিকারী ইজরাইলকে নিশ্চিহ্ন করতে হবে। এদের ঠিকানা পৃথিবীতে রাখা যাবে না। গতকাল পুরো বিশ্ব দেখিয়ে দিয়েছে ইজরাইলের প্রতি বিশ্ব মানবতার ঘৃণা ও ক্ষোভ। কাজেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিচারসহ নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে।

আরো..