https://www.a1news24.com
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩০

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : গণমানুষের নেতা ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলাম এর সুযোগ্য পুত্র, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে তারা বলেন, প্রধানমন্ত্রীর আস্থা ও তারেক রহমান–এর নেতৃত্বে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া অনিন্দ্য ইসলাম অমিতের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার স্বীকৃতি। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের জ্বালানি খাতে ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখবেন।

শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক সেকেন্দার আবুজাফর বাবু, জয়দেব চক্রবতী, রোকনজ্জামান টিপু, আজমাল হোসেন জুয়েল, কামাল হোসেন, সন্তোষ ঘোষ, শিরিনিয়া সুলতানা, এসএম নাহিদ হাসান, তাপস সরকার, এসএম লিয়াকত হোসেন, খলিলুর রহমান লিথু, খলিলুর রহমান ও আছাদুজ্জামান রাজু প্রমুখ।

এছাড়া তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক ও নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মীর জিল্লুর রহমান এবং তালা বাজার বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এসএম নুরুল ইসলামও অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

আরো..