হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতাঃ হাতিয়ায় প্রকাশ্য দিবালোকে জেলেদের মাছ লুটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলেরা। সোমবার সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী উত্তর পাড় মাছ ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সূর্যমুখী উত্তর পাড় মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান নান্টু, মৎস্য ব্যবসায়ী বোরহান উদ্দিন, মহিউদ্দিন, রাকিব উদ্দিন, খবির উদ্দিন, মো. ইসমাইল হোসেন সহ সাধারণ জেলেরা।
মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, আমাদের এ ঘাটটি ত্রিশ বছরের পুরাতন মৎস্য ঘাট। দীর্ঘদিনের এই বাজারের সাথে প্রায় দশ সহ¯্রাধিক ব্যবসায়ী জেলে শ্রমিক মাছ বেচা কেনার সাথে জড়িত। হঠাৎ একটি গ্রæপ এ বাজারকে বিলুপ্ত করার জন্য খালের দক্ষিন পাশে একটি মাছ ঘাট চালু করে।
কিন্তু তাদের নৌকা ও ট্রলার না থাকায় তারা এ বাজারের দাদনকৃত নৌকা ও ট্রলার থেকে মাছ ছিনিয়ে নেয়। প্রতিদিন আহসান, রহমত, নিজাম এর নেতৃত্বে কয়েকজন জেলেরা নদী থেকে মাছ নিয়ে উত্তর ঘাটের উদ্দেশ্যে আসার পথে তাদের গতিরোধ করে মাছ ছিনিয়ে নেয়। এ বিষয়ে হাতিয়া থানায় লিখিত ভাবে অভিযোগ দেওয়া হয়। থানা থেকে পুলিশ সদস্যরা এসে দুই ধাপে কয়েকটি নৌকার মাছ উদ্ধার করে। কিন্তু সন্ত্রাসীরা এখনো তা অব্যাহত রেখেছে। এ বিষয়ে দ্রæত ব্যবস্থা নেওয়া না হলে আরো কঠোর আন্দোলন করা হবে।
এ বিষয়ে হাতিয়া থানা পুলিশ সদস্য এসআই মিনহাজুল আবেদীন জানান, থানায় অভিযোগ পেয়ে সরেজমিন গিয়ে দেখা যায় উত্তর পাড়ের আড়তে ব্যবসায়ীদের মাছ নিয়ে আসার সময় বাধা দেওয়া হয়েছে। আমরা সেই মাছ নিয়ে যেতে সহযোগিতা করেছি।