সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬৫বাড়ি এলাকা দিয়ে শনিবার (১৭আগস্ট) রাত সাড়ে ৩টায় তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ী বিওপির এলাকার সীমান্ত পিলারের ৮৪৫ নিকটবর্তী এলাকা দিয়ে দুই বৃদ্ধ পঙ্গু কে পুশইন করেছে বিএসএফ।
বিজিবি জানায় ভারতের ৯৮/বিএসবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা দুইজন বাংলাদেশীকে পুশ ইন করে। ওই পিলার হতে ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে প্রধানপাড়া নামক স্থান হতে বিজিবি’র টহলদল কর্তৃক আটক করা হয়েছে ২জন কে।
আটককৃত ব্যক্তিরা হলেন রানু মোল্লা (৬০), পিতা মৃত হাকিম মোল্লা, সিতারামপুর, থানা কালিয়া, জেলা নড়াইল ও আবু সিদ্দিক (৫০), পিতা- মো: ছাবির উদ্দিন, সাং- ছাত্তারকোনা মেওরাখোলা, থানা-বিশম্ভপুর, জেলা-সুনামগঞ্জ।
বিজিবির বুড়িমারী কোম্পানি কমান্ডার জানান আটকৃতদের শ্রীরামপুর ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। ওই ইউনিয়ন পরিষদের সচিব জানান বিজিবি এখানে ২জন ব্যক্তিকে তাদের যাবতীয় তথ্য সহ রেখে গেছেন।