https://www.a1news24.com
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৬

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর বাধায় ভাঙ্গা হল কৃষকের পাকা বাড়ি

সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ধবলসতী রহমানপুর মৌজার ৮২৯ নম্বর মেইন পিলারে কাছে সীমান্তের দরিদ্র কৃষক আবু তালেব (৫২) এর আধাপাকা বাড়ি শনিবার (২৬জুলাই) দুপুরে ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন ও বিজিবি।

জানা যায়, কৃষক আবু তালেবের চার কক্ষ বিশিষ্ট একটি আধাপাঁকা টিনসেড বাড়ি নির্মাণের কাজ চলছিল ইট গাঁথার কাজ শেষ। যখন তিনি বাড়ির ছাঁদের টিনসেড দিবেন তখনই বাড়ি নির্মাণে বাধা দেয় প্রথমে বিএসএফ তারপর বিজিবি। এরপর আজ ভেঙে দিয়েছে।

৬১ বিজিবি ধবলসতী ক্যাম্প কমান্ডার বাদশাহ মিয়া জানান আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী দেড়শ গজ এর মধ্যে বাড়িটি থাকায় ভারতীয় বিএসএফ এর অভিযোগের প্রেক্ষিতে উর্ধতন কতৃপক্ষের নির্দেশে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ভাঙ্গা হয়েছে। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন জেলার উর্ধতন কতৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশে বিজিবির সহযোগিতায় বাড়িটি ভাঙ্গা হয়েছে।

কৃষক আবু তালেব জানান, আমার বাড়িটি গত এক বছর আগে থেকেই নির্মাণ করে আসছি বিএসএফ ও বিজিবি সব সময় দেখে আসছে কিন্ত গত ৫আগষ্টের পর হঠাৎ একদিন বলে কাজ বন্ধ করেন। সে অনুযায়ী কাজও বন্ধ করলাম। কিন্ত আজ ভেঙ্গে দিয়ে গেল। আমি এর সুষ্ঠ বিচার চাই। যদি ভাঙ্গারই ছিল তাহলে আগে কেন বলে নাই?

আরো..