সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন এর অধীনস্থ ঝালাঙ্গী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪৭ দিয়ে ০৭ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করে ১৬৯ বিএসএফ এর দোড়াডাবরি ক্যাম্পের সদস্যেরা।
বৃহস্পতিবার ১২ জুন ভোররাতে উক্ত সীমান্ত দিয়ে তাদের পুশইন করে। সকালে সীমান্ত থেকে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে আউলিয়ার হাট নামক এলাকায় স্থানীয় জনগণ আটক করে ৬১ বিজিবির ঝালঙ্গী ক্যাম্পের নিকট হস্তান্তর করেন। পরে বিজিবির কাছে তাদের পরিচয় দিয়ে বাংলাদেশী এবং লালমনিরহাটের মোগলহাটের বাসিন্দা দাবি করেন।
আটককতরা হলেন- মোঃ আনারুল ইসলাম (৪২), পিতাঃ মৃত বজলার রহমান, মোছাঃ রোজিনা খাতুন (৩৬), স্বামী মোঃ আনারুল ইসলাম , আব্দুর রশিদ (২২), পিতাঃ মোঃ আনারুল ইসলাম, মোছাঃ আরফিনা খাতুন (১৮), পিতাঃ মোঃ আনারুল ইসলাম, মোঃ মুসা (৯), পিতাঃ মোঃ আনারুল ইসলাম, মোছাঃ মারিয়াম (০৫), পিতাঃ মোঃ আনারুল ইসলাম, মোঃ আল-আমিন (০২), পিতাঃ মোঃ আনারুল ইসলাম। সকলেই লালমনিহাট সদর উপজেলার কোদাল খাতা গ্রামের মোগলহাট ইউনিয়নের বাসিন্দা।
আটককৃত ব্যক্তিরা জানান ২০১৬ সালে অবৈধ পথে ফুলবাড়ী সীমান্ত দিয়ে পারিবারের ০৫ জন সদস্য নিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে। ভারতের হারিয়ানা রাজ্যে বসবাস কালে মরিয়ম এবং আল-আমিন জন্মগ্রহণ করেন। উল্লেখিত নাগরিকদের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান বিজিবি।