https://www.a1news24.com
১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৯

পাটগ্রাম সীমান্তে আটক ২ বাংলাদেশি যুবককে রাতেই ফেরত দিয়েছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম গাটিয়ার ভিটা সীমান্তে থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নেয়ার ১০ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।

শনিবার (৩মে) ) গভীর রাত ২টায় বিজিবি- বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ে বৈঠকের পর বুড়িমারী স্থলবন্দর দিয়ে দুই যুবককে ফেরত দিয়েছেন বিএসএফ।

আটককৃত এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম রিমন (১৭) ও তার মামা সাজেদুল ইসলাম(২৪)।

এর আগে শুক্রবার (২ মে) সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা সীমান্তের ৮২৫-এর ১নং সাবপিলার এর কাছে চা বাগানের ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক হন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়,পাটগ্রাম সীমান্তের ৮২৫-এর ১ নং সাবপিলার এর পাশে চা বাগানে ওই দুই যুবক ছবি তোলার সময় ভারতের কোচবিহার ৯৮ বিএসএফের ব্যাটালিয়নের গোমিত ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের দুজনকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। পরে ধবলসুতি বিজিবি ক্যাম্প পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।

বিজিবি রংপুর ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম বলেন,বিজিবি- বিএসএফের মধ্যে কোম্পানি পর্যায়ে বৈঠকের পর রাত ২টায় ওই দুই যুবককে ফেরত দেওয়া বিএসএফ।

আরো..