পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:লালমনিরহাটের পাটগ্রাম পৌর মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০৫/০১/২০২৬) তারিখে পাটগ্রাম পৌর দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পাটগ্রাম পৌর মহিলা দলের আহবায়ক সিদ্রাতুলমুতাহা মিতু, যুগ্ন আহবায়ক মমতা বেগম রুবিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের মহিলানেতাকর্মী এবং স্থানীয় নারী সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দলের নেতাকর্মীদের সুস্থতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।
আয়োজকরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান স্মরণ করেই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৬:৫২