সাফি, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বিভিন্ন হাট-বাজারে বুধবার (১২ নভেম্বর) বিকালে নিবন্ধনকৃত দেশি বিদেশী নামি-দামি বীজের পরিবর্তে পাশাপাশি অন্য নাম ব্যবহার করে ভূট্টার বীজ বিক্রয়ের দায়ে ৪টি প্রতিষ্ঠান কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাটগ্রাম উপজেলার প্রশাসন সুত্রে জানানো হয়েছে যে উপজেলার বাউরা বাজার ও ললিতারহাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে এবং জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা শামিম হোসেনের প্রসিকিউশনের ভিত্তিতে বীজ আইন, ২০১৮ এর ২৪(১) ধারা লঙ্ঘন করে নিবন্ধনকৃত নামের পরিবর্তে অন্য নামে বীজ বিক্রয় করার অপরাধে সেলিম জাহাঙ্গীর (৪২), পিতা: মৃত: আলহাজ্ব আঃ বাতেন, গ্রাম: নবিনগর, বাউরা, দশ হাজার টাকা ও আব্দুল হামিদ (৫০), পিতা: মৃত: কলিমুদ্দিন, দশ হাজার টাকা ও কাশেম আলী (৩১), পিতা: মফিজুল ইসলাম, ললিতারহাট, পাঁচ হাজার টাকা এবং মাহবুব আলম (২৮), পিতা: আব্দুল কাদের, ললিতারহাট কে পাঁচ হাজার টাকা করে ৪টি প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান দেশী-বিদেশী অনেক দামী বীজের নাম ব্যবহার করে গুনগত মান মিল না থাকায় জরিমানা করা হয়েছে। পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফা হাসান ইমাম বলেন, জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তার উপস্থিতিতে প্যাকেট নাম ও ভূট্টার বীজের মান সঠিক না থাকায় জরিমানা করা হয়েছে। এ সময় পাটগ্রাম থানার এসআই মোস্তফা হাসান এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।