https://www.a1news24.com
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৪

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় পাটগ্রাম -বাউড়া মহাসড়কে মোটরসাইক ও পিজআপ সংঘর্ষে ২ জন যুবকের মৃত্যু। আজ শুক্রবার জুমার নামাজের পূর্বে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক পাটগ্রাম পৌরসভার ৯ নং ওয়ার্ড মির্জারকোট এলাকার আলিউল হোসেনের ছেলে মেরাজ হোসেন(২৮) এবং ভাতিজা অনিক(২৪)।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঐ দুই যুবক মোটরসাইকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ভারতীয় সীমান্ত সংলগ্ন কেরামতিয়া মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে বাউরা এলাকায় একটি পিকআপের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয় ও ঘটনাস্থলেই মেরাজ হোসেনের মৃত্যু হয় এবং অনিককে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে মারা যায়।

এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। এবিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আইনি প্রক্রিয়া চলমান।

আরো..